গ্লোবাল রাইজিং স্টার স্বীকৃতি পেয়েছে মোবাইল নেটওয়ার্ক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। মোবাইল সেবার কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনসিগন্যাল এ স্বীকৃতি প্রদান করেছে। 

ওপেনসিগন্যাল জানায়, রবির ডাউনলোড স্পিড ৬৯ দশমিক ১ শতাংশ উন্নতি করেছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান এগিয়েছে সে তালিকায় রবির অবস্থান দ্বিতীয়।  ওই তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি অপারেটর এটি। অন্যদিকে আপলোড স্পিডে রবি এগিয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ। এক্ষেত্রে বিশ্বজুড়ে রবির অবস্থান ১১তম।

২০২৩ সালের আর্থিক ফল প্রকাশ করে রবি জানিয়েছিল, ধারাবাহিক বিনিয়োগের ফলে একদিকে রবির নেটওয়ার্ক বিস্তিৃতি ও ডাটা ক্যাপাসিটি বেড়েছে। একই সঙ্গে ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে অপারেটরটি। 

মোট গ্রাহকের ৬১ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। ২০২৩ সালে রবির মোট গ্রাহকের ৭৬ শতাংশের বেশি গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। ৪৩ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার মধ্য দিয়ে হয়েছে রবির গ্রাহক সংখ্যা ২০২৩ সালে ৫ কোটি ৮৭ লাখে পৌঁছেছে। বিজ্ঞপ্তি