নববর্ষের সাংস্কৃতিক আবহে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের প্লাটফর্ম হিসেবে কাজ করেছে এ আয়োজন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবিন উপস্থিত ছিলেন। এ সময় আয়োজনে উপস্থিত নারী উদ্যোক্তাদের আগামী দিনের ব্যবসায়িক নেতা হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশের অর্থনীতির ভবিষ্যৎ গঠনে তরুণ ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন। ট্রাস্ট ব্যাংক সবসময় তাদের পাশে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

সাংস্কৃতিক ও পেশাগত মেলবন্ধনের মাধ্যমে আয়োজনটি নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ব্যাংকের সঙ্গে উদ্যোক্তাদের সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।