রঙ-তুলির আঁচড়ে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আয়োজন হবে দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আবারো রাজপথ রাঙিয়ে তুলতে প্রস্তুত শিল্পীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি-সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, এশিয়াটিক ইএক্সপির চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাঈম, শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান, শিল্পী শেখ মনিরুজ্জামান লিটন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার জাহরাত আদিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী এবং প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম। —বিজ্ঞপ্তি