পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষাসচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একিউএম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম ও ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।৷ এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান তন্ময় বর্মণ, ফ্যাকালটি অব বিজনেজ স্টাডিজের ডিন ড. ইশিতা রায়, ডিএসইর এমডি ড. এটিএম তারিকুজ্জামান ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম৷ —বিজ্ঞপ্তি