দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে অরবিন্দু শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন খায়রুল আনামের ছেলে ও এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মো. জাকির আনাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।