যমুনা ব্যাংক পিএলসির এক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মো. সাইদুল ইসলামের মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সাইদুল ইসলাম ২০২৩ সালের ২৮ এপ্রিল যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১০ সাল থেকে দেশের শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক। এছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। 

সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ঢাকা কমার্স কলেজে অধ্যয়ন করেন। তারপর যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি