চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে নগরীর সবুজ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে তিলোত্তমা চট্টগ্রাম সংগঠন। গতকাল এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রামের চেয়ারপারসন সাহেলা আবেদীন, উপদেষ্টা হারুনুর রশিদ এবং ফজলুর রহমান, নারী উদ্যোক্তা রাহিলা সুলতানা, ইউএসটিসি গ্রিন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক ইরফান মৃধা।
চসিক মেয়রের সঙ্গে তিলোত্তমা চট্টগ্রামের মতবিনিময়
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে নগরীর সবুজ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে তিলোত্তমা চট্টগ্রাম সংগঠন।










