‘কোড উইজার্ড’ নামে সম্প্রতি একটি আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসের সরাসরি তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনের লক্ষ্যমাত্রা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ইইই ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আনা। প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইইই বিভাগের ২০টি টিম অংশ নেয়।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মূলত কোডিং এ আগ্রহী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দক্ষতার প্রতিফলন ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রোগ্রামিং স্কিল, লজিক্যাল রিজনিং এবং অ্যালগরিদম ভিত্তিক চিন্তার দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছেন।

আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড উইজার্ডে’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকেরা বিচারক হিসেবে ভূমিকা পালন করেছেন। -সংবাদ বজ্ঞপ্তি।