ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় পুঁজিবাজার বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান বিনসেন্ট ভেন ড্যাসেলের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলে ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।৷ বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, সরকারের বহুবিধ উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশী ও বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।৷ —বিজ্ঞপ্তি
ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানের সঙ্গে ডিএসই চেয়ায়ম্যানের বৈঠক
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় পুঁজিবাজার বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান বিনসেন্ট ভেন ড্যাসেলের সঙ্গে বৈঠক করেছে।










