চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ১ হাজার ১৬৭ কোটি রুপির মুনাফা পেয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। ২০২১ সালের প্রথম তিন মাসে ভারতীয় গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ ছিল ৯৯৮ কোটি রুপি। খবর দ্য প্রিন্ট।

২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ব্যতিক্রমী পণ্যগুলো বাদ দিয়ে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কর-পরবর্তী ৫ হাজার ১১৪ কোটি রুপি মুনাফা পেয়েছে। এটি আগের অর্থবছরে ৪ হাজার ৭১ কোটি রুপির চেয়ে ২৬ শতাংশ বেশি।

ব্যতিক্রমী পণ্যগুলোসহ সর্বশেষ অর্থবছরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মুনাফা ১ হাজার ২৯২ কোটি রুপিতে পৌঁছেছে।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস শাহ বলেন, সর্বশেষ তিন মাস ও ২০২১-২২ অর্থবছরের কার্যক্ষমতা আমাদের ব্যবসায়িক মডেলের স্থিতিস্থাপকতাকে তুলে ধরেছে। কভিড-১৯, চিপ ঘাটতি ও ইউক্রেনে যুদ্ধের মতো প্রতিবন্ধকতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা শক্তিশালী মুনাফা অর্জন করতে পেরেছি। আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ মুনাফা প্রবৃদ্ধি পেয়েছে।