ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী এ প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪টি দল এবং ৭৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গতকাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান।