বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সত্ত্বেও সব খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে সৌদি আরব। দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির তেল ও তেলবহির্ভূত উভয় ব্যবসায়িক কার্যক্রম জিডিপিতে সন্তোষজনক ভূমিকা রেখেছে। মার্চে শেষ হওয়া প্রান্তিকে দেশটির প্রকৃত জিডিপি বার্ষিক ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রবৃদ্ধি সম্ভব হয়েছে তেলবহির্ভূত কার্যকলাপের উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে, যা এ সময়ে ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আরব নিউজ
সব খাতে প্রবৃদ্ধি সৌদি আরবের
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সত্ত্বেও সব খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে সৌদি আরব।










