অর্থনৈতিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে নতুন করে করপোরেট কর্মী নিয়োগ বন্ধ করছে অ্যামাজন। এ সিদ্ধান্ত কয়েক মাস স্থায়ী হবে বলে আশা করছে ই-কমার্স জায়ান্টটি। সংস্থাটির জনঅভিজ্ঞতা ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি কর্মীদের উদ্দেশে একটি মেমোতে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কয়েকটি ব্যবসায় আমরা কর্মী নিয়োগ স্থগিতের এ পদক্ষেপ কার্যকর করেছি। পাশাপাশি অন্য ব্যবসাগুলোও এ সিদ্ধান্তের আওতায় নিয়ে আসা হচ্ছে। সিএনবিসি