সৌদি আরব অয়েল কোম্পানির সিইও আমিন নাসের বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক ব্ল্যাকরক ইন করপোরেটেডের বোর্ডে যোগদান করেছেন। ব্ল্যাকরক সম্প্রতি সৌদি আরবের প্রবৃদ্ধিতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে সৌদিতে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনগুলোয় ১ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহযোগিতায় জ্বালানি, বিদ্যুৎ, ইউটিলিটি, পরিবহন, টেলিযোগাযোগ এবং সামাজিক অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্পের অনুসন্ধানে রয়েছে। আরব নিউজ