ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞায় সেপ্টেম্বরে রাশিয়ার অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে আগস্টে দেশটির অর্থনীতি ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। সুতরাং সেপ্টেম্বরে দেশটির অর্থনীতি আরো বেশি কমেছে। খবর রয়টার্স।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করে। ফলে দেশটির প্রধান খাতগুলোর কার্যক্রম স্থবির হওয়ায় অর্থনীতি মন্দার দিকে অগ্রসর হতে থাকে। তবে মস্কো বরাবরই বলে আসছে পশ্চিমারা রাশিয়ার অর্থনীতি ধ্বংসে ব্যর্থ হয়েছে।

এদিকে চলতি বছরের শুরুর দিকে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা এক পূর্বাভাসে বলেন, ২০২২ সালে রাশিয়ার অর্থনৈতিক মন্দা দুই অংকের ঘরে পৌঁছবে।