সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে আজ বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর সিইওসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিশেষ ভাষণ দেয়ার পর তিনি বৈশ্বিক ব্যবসায়ী নেতাদের একটি সংবর্ধনা সভায় যোগ দেবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ আমন্ত্রণ পাঠানো হয়েছে। আর্থিক সেবা, ক্রিপ্টোকারেন্সি ও কনসাল্টিং খাতের শীর্ষ নির্বাহীরা এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। এ সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। খবর ও ছবি রয়টার্স
দাভোসে সিইওদের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে আজ বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর সিইওসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।










