লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ‘গ্রিন আর্কিটেকচার অ্যাজ আ সোশ্যাল চেঞ্জ মেকার’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিংয়ের প্রধান আর্কিটেক্ট মো. রফিক আজম। লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, কমার্শিয়াল ডিরেক্টর অমিত আগারওয়াল এবং হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দিন মোহাম্মদ খান সেমিনারে উপস্থিত ছিলেন।