বিশ্বখ্যাত কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড হাইসেন্সের বাংলাদেশে উৎপাদক এবং পরিবেশক ফেয়ার ইলেক্ট্রনিকসের স্মার্ট প্লাজায় হাইসেন্সের এসি ও টিভি কিনে ন্যূনতম ১০ হাজার টাকার পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা রেগুলার ডিসকাউন্টের ওপর আরো ১ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। ৩১ মে পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে একজন গ্রাহক ইনভয়েস প্রতি একবার করে ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। অফারের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ওয়েবসাইটে।—বিজ্ঞপ্তি