মধুমতি ব্যাংক পিএলসির প্রধান পৃষ্ঠপোষকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত ‘ঢাকা মেয়র কাপ-২০২৪’ চতুর্থ ডিএসসিসি আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬২টি ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রতিযোগিতায় ফুটবল খেলায় ৯ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ২৪ নম্বর ওয়ার্ড রানার্সআপ, ক্রিকেট খেলায় ১৬ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ১২ নম্বর ওয়ার্ড রানার্সআপ এবং ব্যাডমিন্টন খেলায় ৭২ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ৩৮ নম্বর ওয়ার্ড রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য মো. আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের সচিব (যুগ্ম সচিব) আকরামুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি