মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই হয়েছে। এর ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকেই সরাসরি জেনিথ লাইফের সব ধরনের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি জেনিথ লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান ও মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান চুক্তিতে সই করেন।