নাটোরে জেলার নির্বাচিত ২৪০ জন কৃষি উদ্যোক্তাকে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ প্রমুখ।