সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সব ধরনের টেলিভিশন, রেডিও, প্রিন্ট,
সিনেমা, ডিজিটাল, আউটডোর এবং ক্রিয়েটিভ সার্ভিসের জন্য কম্যুনিকেশন পার্টনার হিসেবে
চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিটিস্কেপ লাইফস্টাইল টাওয়ারে সিটিস্কেপ
ইন্টারন্যাশনাল লিমিটেড ও এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের মধ্যে রিটেইনারশিপ চুক্তিটি
সই হয়।
মানুষের কাছে সিটিস্কেপ লাইফস্টাইলের সার্ভিসের খবরাখবর পৌঁছে
দিতে ও সবার কাছে সিটিস্কেপের পরিচিতি বাড়াতে
ডিজিটাল, টিভি, প্রিন্ট, আউটডোরসহ সব ধরনের মিডিয়ায় যথাযথ কম্যুনিকেশন ডিজাইনিং এবং
এগজিকিউশনের জন্য কাজ করবে এশিয়াটিক মাইন্ডশেয়ার।
বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের লাইফস্টাইলেও আধুনিকতার
ছোঁয়া এনে দিতে কাজ করে চলেছে সিটিস্কেপ। এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড দীর্ঘসময় ধরে
ধারাবাহিকভাবে বাংলাদেশের এক নম্বর মিডিয়া এজেন্সি খেতাব অর্জন করে আসছে। মাইন্ডশেয়ার
ও সিটিস্কেপের একসঙ্গে কাজ করার এ উদ্যোগে উভয় পক্ষ আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ সারওয়ার, ডিরেক্টর মোস্তফা মাঈন সারওয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং উম্মে হাবিবা পূনাম, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ডিজিটাল মার্কেটিং সাবাব সাব্বির, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবপ্ল্যানিং মোহাম্মদ আরিফ, হেড অব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সামস রুবায়েতুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব স্ট্র্যাটেজি রাফায়েত শিকদার রজত, ডেপুটি হেড অব ক্লায়েন্ট সার্ভিস নাঈমা আকবর।










