পরিবেশবান্ধব প্রজেক্টে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসআরইইউপি প্রজেক্টের অধীনে পরিবেশবান্ধব প্রজেক্ট সফলভাবে সম্পাদনের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও আরএমজি সেক্টরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদ, পরিচালক এবং প্রকল্প পরিচালক (এসআরইইউপি) মনি শংকর কুণ্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।