এ কার্ড গতিশীল নগরজীবনের গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কার্ড উন্মোচন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম নাজিম এ চৌধুরী এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক বলছে, ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ও নিরাপদ পেমেন্ট সমাধান, যা সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা যেকোনো ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে যুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে তাৎক্ষণিক ট্যাপ-অ্যান্ড-পে সুবিধা উপভোগ করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনের কারণে ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। পাশাপাশি এনএফসি-ভিত্তিক কন্ট্যাক্টলেস প্রযুক্তি দ্রুত ও সহজ লেনদেনে সহায়ক। এতে রয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন ও ডিজিটাল ফ্রড প্রতিরোধ ব্যবস্থা, যা প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া তাৎক্ষণিক ট্রানজ্যাকশন নোটিফিকেশন এবং রিয়াল টাইম অ্যাকাউন্ট তথ্য পাওয়ার সুবিধা রয়েছে, যা আর্থিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বাড়াবে। দেশ-বিদেশের পিওএস টার্মিনাল, অনলাইন প্লাটফর্ম এবং আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক গ্রহণযোগ্যতার পাশাপাশি এ কার্ড দিয়ে গ্রাহক মাইপ্রাইমের মাধ্যমে প্রাইম ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা উত্তোলনও করতে পারবেন।










