চলতি বছরের জুনে প্রতিশ্রুতির দ্বিগুণেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে ওপেক। জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে সফলভাবেই বছরের দ্বিতীয় প্রান্তিক শেষ করেছে রফতানিকারক দেশগুলোর জোট সংগঠনটি। জুনে ওপেক দৈনিক ৮ লাখ ৫৫ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। খবর অয়েলপ্রাইসডটকম ও রয়টার্স।
ওপেকের গত মাসের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নিয়ে একটি সমীক্ষা চালায় ব্লুমবার্গ। এ সমীক্ষায় দেখা গেছে, জোটভুক্ত দেশগুলো গত মাসে সব মিলিয়ে দৈনিক ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে। ওপেকের সবচেয়ে বড় জ্বালানি তেল উত্তোলক দেশ সৌদি আরব। দেশটি বিশ্বের শীর্ষ রফতানিকারকও। ব্লুমবার্গের সমীক্ষা বলছে, জুনে ওপেকভুক্ত দেশগুলোর মোট উত্তোলিত জ্বালানি তেলের অর্ধেকই এসেছে সৌদি আরব থেকে। এ সময় দেশটি দৈনিক ৪ লাখ ৯০ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়িয়েছে। দৈনিক মোট উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ লাখ ৫০ হাজার ব্যারেলে।
এর আগে চলতি মাসের এপ্রিলে ওপেক ও ওপেক নিয়ে গঠিত ওপেক প্লাসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার চাঙ্গা করতে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।










