গত বছরের চতুর্থ প্রান্তিকের শ্লথগতির ধারাবাহিকতায় চলতি বছরও বিশ্ববাণিজ্যে গতি ফেরার আশা নেই। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন (আঙ্কটাড) এক পূর্বাভাসে এমনটা জানায়। ২০২৩ সালে বিশ্ববাণিজ্যে স্থবিরতারও আলামত দেখা যাচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধ নিয়ে আশাবাদের জায়গা থাকতে পারে বলে মনে করে জাতিসংঘ নিয়ন্ত্রিত সংস্থাটি। আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়, গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বৈশ্বিক পণ্য বাণিজ্য মাত্র ১ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে পরিষেবা খাত সম্প্রসারণ হতে পারে ৩ শতাংশ। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার সর্বশেষ পূর্বাভাসে জানায়, ২০২৩ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নামতে পারে। ২০২৪ সালে তা ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়াবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও উচ্চজ্বালানি মূল্যে গত বছর মূল্যস্ফীতি চরম আকার ধারণ করে। দ্য ন্যাশনাল
চলতি বছর প্রবৃদ্ধিতে ফেরার আশা নেই বিশ্ববাণিজ্যের
গত বছরের চতুর্থ প্রান্তিকের শ্লথগতির ধারাবাহিকতায় চলতি বছরও বিশ্ববাণিজ্যে গতি ফেরার আশা নেই।










