তৃতীয় প্রান্তিকে ১ হাজার ৫৮৩ কোটি রুপি লোকসানের মুখোমুখি হয়েছে ইন্ডিগো এয়ারলাইনস। সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভারতীয় বাজেট ক্যারিয়ারটির লোকসানের পাল্লা আরো ভারী হয়েছে। কারণ হিসেবে সংস্থাটি জেট ফুয়েলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়নকে দায়ী করেছে। যদিও এ সময়ে চাহিদার পাশাপাশি টিকিটের দামও বাড়িয়েছে সংস্থাটি। গত বছরের এ সময়ে সংস্থাটি ১ হাজার ৪৩৫ কোটি রুপি এবং দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৬৪ কোটি রুপি লোকসানের কথা জানিয়েছিল। দ্য প্রিন্ট