৩০ এপ্রিলের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করা হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার কাছে থাকা কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৯২৫টি শেয়ারের মধ্যে ১ কোটি ৪০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী মাসুমা বেগমকে ১৭ লাখ ৫০ হাজার, মেয়ে সাদমান সাইকা শিফাকে ৪০ লাখ ৮৩ হাজার ও ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি শেয়ার হস্তান্তর করবেন তিনি।
ক্রাউন সিমেন্টের পরিচালক মো. আলমগীর কবির তার কাছে থাকা কোম্পানিটির ৮৪ লাখ ২৭ হাজার ৭৫টি শেয়ারের মধ্যে ৪৬ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, ছেলে রায়হানুল কবীরকে ২৫ লাখ ও মেয়ে রাইসা কবিরকে তিন লাখ শেয়ার হস্তান্তর করবেন তিনি।
প্রিমিয়ার সিমেন্ট মিলসের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার কাছে থাকা কোম্পানিটির ৭৮ লাখ ২৫ হাজার ৩১৩টি শেয়ারের মধ্যে ৪৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী মাসুমা বেগমকে ৫ লাখ ৬২ হাজার ৫০০, মেয়ে সাদমান সাইকা শিফাকে ১৩ লাখ ১২ হাজার ৫০০ ও ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ২৬ লাখ ২৫ হাজার শেয়ার হস্তান্তর করবেন তিনি।
জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার কাছে থাকা কোম্পানিটির ৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী মাসুমা বেগমকে ৪৩ লাখ ৭৫ হাজার, মেয়ে সাদমান সাইকা শিফাকে ১ কোটি ২ লাখ ৮ হাজার ৩৩৩ ও ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৭টি শেয়ার হস্তান্তর করবেন তিনি।









