দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন ওয়েল গ্রুপের পরিচালক এবং বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সম্প্রতি চেম্বারের অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। চিটাগং চেম্বারের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের পর্ষদ থেকে পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ইস্তফা দিলে চেম্বারের পরিচালকের একটি পদ শূন্য হয়। তাই চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী ওই পদ পূরণে সৈয়দ নজরুল ইসলামকে চেম্বারের পরিচালক হিসেবে নির্বাচন করা হয়।

ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ২০২১-২৩ মেয়াদে বিজিএমইএর প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১-১২ এবং ২০১৩-১৪ মেয়াদে পরিচালক হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল চট্টগ্রাম জেলার সাবেক প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য। তিনি চিটাগং ক্লাব এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সদস্য।—বিজ্ঞপ্তি