উচ্চমূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। ফলে দেশটিতে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে। এক বিবৃতিতে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, জানুয়ারির শেষে বেকারত্বের হার ৩ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। ছয় মাস ধরে দেশটির অধিবাসীরা কর্মসংস্থানের অভাবে রয়েছে। এটিই বেকারত্বের হার বাড়াতে ভূমিকা রেখেছে। ইকোনমিক স্ট্যাটিসটিকসের পরিচালক ড্যারেন মর্গান জানান, ফেব্রুয়ারিতে বিক্ষোভ বেড়ে যাওয়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে