এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘স্বপ্ন সারথি’ শীর্ষক কর্মসূচির আওতায় দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী ও সহযোগী গোলাম রব্বানী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জিএম নজরুল ইসলাম। কর্মসূচিটি ফাউন্ডেশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৩, ৪, ৫ ও ১০ অর্জনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। —বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে এমটিবি ফাউন্ডেশনের বাইসাইকেল বিতরণ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।










