ঔষধশিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফর্মুলেশন লিমিটেড সম্প্রতি যুক্ত করেছে ট্রাইটেক সরবরাহিত ১ হাজার ৮০০ টনের এসএমএআরডিটি অয়েল ফ্রি চিলার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় তৈরি এসএমএআরডিটি অয়েল ফ্রি চিলার ৫০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বিশ্বের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এ প্রযুক্তি জনপ্রিয়। 

ফাইজার, সানোফি, জিএসকে, এমজেন, বেয়ার, অ্যাস্ট্রাজেনেকা অথবা ব্রিস্টল-মায়ার্স স্কুইবের মতো বিশ্বের নামকরা ঔষধ শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এসএমএআরডিটি অয়েল ফ্রি চিলার ব্যবহার করে আসছে। এর আগে ২০১৬ সালে ট্রাইটেকের স্থাপন করা ৩০০ টন এসএমএআরডিটি চিলার বিগত ৭ বছরে স্কয়ার হাসপাতালে প্রায় ৭ কোটি টাকারও বেশি এনার্জি খরচ বাঁচিয়েছে। ঔষধ উৎপাদনের ক্ষেত্রে, যেখানে সঠিক তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি, সেখানে ট্রাইটেক সরবরাহকৃত এসএমএআরডিটি চিলার গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে।

এসএমএআরডিটি অয়েল ফ্রি চিলার লুব্রিকেন্ট ব্যবহার না করায় এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং একাধিক কম্প্রেসর থাকায় এটি নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করে। এছাড়া এর ম্যাগনেটিক বেয়ারিং চিলার সাধারণ চিলারের তুলনায় দীর্ঘস্থায়ী ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়ে এসএমএআরডিটি অয়েল ফ্রি চিলারের চাহিদা দিন দিন বাড়ছে।

বর্তমানে দেশে ইউএস এফডিএ অনুমোদিত ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। এরই প্রতিফলনে হেলথকেয়ার ফর্মুলেশন লিমিটেডের এ সময় উপযোগী এইচভিএসি প্রযুক্তির ব্যবহার দেশের ঔষধ শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টিকা, ইনজেক্টেবল, কঠিন ও তরল ফর্মুলেশন, সেই সঙ্গে জৈবিক এবং অ-জৈবিক পণ্য উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জনের মাধ্যমে ঔষধের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি