বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে ও জীবনযাপন ব্যয় কমাতে উদ্যোগ গ্রহণ করছে বিশ্বের বিভিন্ন দেশ। নিত্যপণ্যের পাশাপাশি অনেক দেশে বাসস্থান খাতের ব্যয়ও বাড়ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গাপুর। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে প্রাইভেট বা ব্যক্তিমালিকানাধীন বাড়ির দাম ৩ দশমিক ১ শতাংশ কমেছে। আরবান রিডেভেলপমেন্ট অথোরিটির তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে রিয়েল এস্টেটের মূল্য দশমিক ২ শতাংশ কমেছে। ব্রিটেন ও নিউজিল্যান্ডে বাড়ির দাম কমলেও সিঙ্গাপুরে ২০২১ সালে ১০ দশমিক ৬ ও ২০২২ সালে ৮ দশমিক ৬ শতাংশ দাম বেড়েছে। রয়টার্স
উদ্যোগ নিলেও সিঙ্গাপুরে বাড়ির দাম ঊর্ধ্বমুখী
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে ও জীবনযাপন ব্যয় কমাতে উদ্যোগ গ্রহণ করছে বিশ্বের বিভিন্ন দেশ।










