বৈশ্বিক বিষয়াদিতে যেখানে পদচিহ্ন বাড়ানোর সময়, সেখানে দুবাইভিত্তিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সরাসরি কার্বন নিঃসরণ কমে আসছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) রিপোর্টে দেখা গেছে, প্রতিষ্ঠানটি গত বছর ৫ শতাংশ নিঃসরণ কমিয়েছে এবং ২০৪০ সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার জন্য সঠিক পথে রয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
২০২২ সালে ডিপি ওয়ার্ল্ড ইএসজি গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক আরো শক্তিশালী করেছে। সেসঙ্গে তারা গ্রুপের সাসটেইনেবিলিটি কৌশল ও ইএসজি মেট্রিক্সকে দিকনির্দেশনা দেয়ার জন্য এক্সিকিউটিভ সাসটেইনেবিলিটি কাউন্সিল গঠন করেছে। এ বছরেই তারা ২০২১ সালের ইএসজি রিপোর্ট প্রথমবারের মতো এককভাবে প্রকাশ করেছে।
ইএসজি রিপোর্টে টেকসই ব্যবসায়িক অনুশীলনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকার তুলে ধরা হয়েছে এবং সেগুলো সাম্প্রতিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ স্ট্যান্ডার্ডের অধীনে গড়ে তোলা হয়েছে।
গ্রুপ চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার মাহা আল কাট্টান মন্তব্য করেন, ডিপি ওয়ার্ল্ডে আমরা স্থিতিস্থাপকতা বজায় রাখতে সক্ষম হয়েছি এবং সামনে একটি আধুনিক ও টেকসই ভবিষ্যৎ তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছি, যেটার দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব রয়েছে। ২০২২ সালে বিশ্বব্যাপী বড়সড় ধাক্কা দেখেছি, কিন্তু সেটা আমাদের সহযোগিতার নতুন সীমান্তে নিয়ে গেছে।
তিনি যোগ করেন, সরাসরি কার্বন নিঃসরণ ৫ শতাংশ কমিয়ে আনতে পেরে আমরা গর্বিত এবং এভাবে আমাদের সম্প্রদায়ের অবদান তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়েছি। আমাদের প্রভাব বিষয়ে জানি এবং খেয়াল রাখছি কীভাবে নিজেদের সম্পদ আরো দায়িত্ব নিয়ে ব্যবহার করা যায়, শিক্ষা থেকে শুরু করে পরিচ্ছন্নতা (পানি, স্যানিটেশন ও হাইজিন) অবকাঠামোও আমাদের ভবিষ্যতের পথচলায় রয়েছে পরিষ্কারভাবে।
ডিপি ওয়ার্ল্ডের মূল লক্ষ্য হচ্ছে ডিকার্বোনাইজেশন ও তাদের ২০৪০ সালের মধ্যে কার্বন নিউট্রাল করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের মতো ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ করার পরিকল্পনা।










