চরাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে একযোগে কাজ করবে আইএফআইসি ব্যাংক ও সুইস কন্টাক্ট বাংলাদেশ। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল প্রডাক্ট ফেরদৌসি বেগম দত্ত সুইস কন্টাক্ট অন্তর্ভুক্ত পদ্মা, যমুনা এবং তিস্তা চরের জন্য মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজোঁ উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শুধাংস শেখর বিশ্বাস, আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে আইএফআইসি ব্যাংক ও সুইস কন্টাক্ট
চরাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে একযোগে কাজ করবে আইএফআইসি ব্যাংক ও সুইস কন্টাক্ট বাংলাদেশ।










