এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন। এ উপলক্ষে রোববার ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি নজরুল ইসলাম সরকার এবং ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন ও মো. শাহজালাল হোসেন লিমন।
‘ফেস অব ওয়ালটন এসি’ তাসকিন আহমেদ
এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।










