মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা এসএম শফিকুল ইসলাম মামুন গত ২৬ জুন ব্যাংকটির ২ লাখ ১৯ হাজার ৫৪৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে তিনি এ শেয়ার বিক্রির জন্য বাড়তি সময় পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, শেয়ার বিক্রির নিষিদ্ধ সময়সহ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি এ শেয়ার বিক্রির সময় পেয়েছেন। এদিকে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম ব্যাংকটির ২ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে তিনি এ শেয়ার কিনবেন।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ১৮ পয়সা।










