আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রুপ রতন পাইন ও রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. মোতাহার হোসেন এবং সহকারী পরিচালক মো. শামিম হোসেন। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী, রাজশাহী শাখা ব্যবস্থাপক রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংকের কর্মশালা
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










