সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইয়ের প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নাঈন এবং মো. মাযহারুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অপরিহার্য। এ প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা, ঝুঁকি হ্রাস করা এবং ব্যাংকের আমাদানি-রফতানিকারক গ্রাহকদের সেবার মান উন্নত করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে। —বিজ্ঞপ্তি