পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যান দাতো শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মো. নূর। সম্প্রতি তাদের সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) তত্ত্বাবধানে ‘কমোডিটি এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি