ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ।