ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে ঘিরে দেশব্যাপী কনকা ফ্রিজে চলছে বিশেষ নগদ ছাড়। ফ্রিজে ঈদের খুশি ‘এবার হবে বেশি বেশি’ এ অফারে ক্রেতাদের জন্য রয়েছে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়। এ ছাড়ের আওতায় এরই মধ্যে ২০ হাজার টাকা নগদ ছাড় জিতে নিয়েছেন চট্টগ্রামের চকরিয়ার ফাঁসিয়াখালী গ্রামের মোহাম্মদ হেফাজ উদ্দিন, ঢাকার শাহজাদপুর সিটি ইলেকট্রনিকস থেকে মোছাৎ শারমিন আক্তার, সাতক্ষীরার কলারোয়া মনির ইলেকট্রনিকস থেকে মো. রেজাউল ইসলামসহ আরো অনেকে।