বিশ্বজুড়ে উৎপাদন কার্যক্রম সংকোচনের মুখোমুখি হয়েছে। রেকর্ড উচ্চমূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হার বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিচ্ছে। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার উৎপাদন কেন্দ্রগুলোয় মানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে সবচেয়ে বেশি পতন হয়েছে। চীনে কভিড সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে অক্টোবরে পিএমআই ৫০ পয়েন্টের নিচে নেমেছে। অন্যদিকে ইউরো অঞ্চলের পিএমআই ৪৬ দশমিক ৪ পয়েন্টে নেমে গিয়েছে। পিএমআই ৫০ পয়েন্টের নিচে সংকোচন এবং এর ওপরে প্রসারণ নির্দেশ করে।