মধুমতি ব্যাংক লিমিটেডের ৭৪তম পর্ষদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। জুমে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এমপি, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, তানজিমা বিনতে মোস্তফা, হুমায়ুন কবির বাবলু, শাহানা ইয়াসমিন, সুলতানা জাহান, ফেরদৌসি ইসলাম, মানোয়ার হোসেন, মজিবুল ইসলাম পান্না, সৈয়দা শারমিন হোসেন, তানভীর আহমেদ মোস্তফা, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রেজাউর রহমান এবং এমডি ও সিইও মো. সফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।