আয়ে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রে আবারো গাড়ির দাম কমিয়েছে টেসলা। এ নিয়ে চলতি বছর ষষ্ঠবারের মতো দাম কমানো হলো। মডেল ওয়াই ও মডেল ৩ বিদ্যুচ্চালিত গাড়ির দাম কমিয়েছে ইলোন মাস্কের প্রতিষ্ঠান। চলতি সপ্তাহেই জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের কথা ছিল টেসলার। তবে এর আগে মডেল ওয়াইয়ের দুটি ভার্সনের দাম ৩ হাজার ডলার করে কমিয়েছে। অন্যদিকে মডেল ৩ রিয়ার হুইল ড্রাইভের দাম ২ হাজার কমিয়ে ৩৯ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে। চলতি বছর মডেল ৩ বেজের ভার্সনের দাম ১১ শতাংশ এবং মডেল ওয়াইয়ের দাম ২০ শতাংশ কমিয়েছে টেসলা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, ইসরায়েল, সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াতেও গাড়ির দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স
ষষ্ঠবারের মতো গাড়ির দাম কমাল টেসলা
আয়ে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রে আবারো গাড়ির দাম কমিয়েছে টেসলা।










