যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে নগদের প্রযুক্তিগত উদ্ভাবনের ধারাবাহিকতায় এবার পদ্মা সেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। নগদ গ্রাহকরা তাদের নগদ ওয়ালেট দিয়ে নিমিষেই পদ্মা সেতুর টোল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘একপে’ (EkPay) প্লাটফর্মের ইন্টার-অপারেবল টোল পেমেন্ট সিস্টেম ডি-টোলের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য এ সুবিধা নিয়ে এসেছে নগদ।

নগদের মাধ্যমে টোল পরিশোধ করতে গ্রাহককে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে গ্রাহককে নগদ অ্যাপের টোল অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে নগদ অ্যাপে লগইন করে টোল অপশন বাছাই করতে হবে। এরপর ট্যাপ টু ইউজ অপশন বাছাই করে রেজিস্টার অপশনে ক্লিক করে নিজের নাম লিখতে হবে এবং ‘টার্মস অ্যান্ড কন্ডিশনসে’ ক্লিক করে সাবমিট করতে হবে।

দ্বিতীয় ধাপে গ্রাহককে নগদ ওয়ালেট অ্যাটাচ অপশন ক্লিক করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে এবং নিজের নগদ ওয়ালেট নম্বর প্রদান করতে হবে। এরপর গ্রাহক একটি ওটিপি পাবেন, যা প্রদান করতে হবে এবং নগদ পাসওয়ার্ড দিয়ে ওয়ালেট অ্যাটাচ সম্পন্ন করতে হবে। তৃতীয় ধাপে টপআপ অপশনে গিয়ে কাঙ্ক্ষিত অংক বসিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করে সাবমিট করলে টপআপ সম্পন্ন হবে।

টোল প্রদানে নিজের যানবাহন নগদ ওয়ালেটে যুক্ত করতে যানবাহনের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে এবং ‘ইয়েস’ (হ্যাঁ) অপশনে ট্যাপ করে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। এসব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে এরপর থেকে খুব সহজে নগদের মাধ্যমে পদ্মা সেতুর টোল প্রদান করা যাবে।

নিবন্ধন সম্পন্ন করার পর গ্রাহককে মাওয়া টোল প্লাজায় বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিতে হবে। নতুন বা প্রথম নিবন্ধন করা গ্রাহকদের একবার এ প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। এরপর পদ্মা সেতুর ইটিসি লেন ব্যবহার করে পারাপারের সময় নির্ধারিত গতিসীমা অনুসরণ করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি