তুরস্কে টেসলার কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তুরস্কের অনেক সরবরাহকারী এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে কাজ করছে। টেসলার পরবর্তী কারখানার জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। নিউইয়র্কের টার্কিশ হাউজে সম্প্রতি এরদোগানের সঙ্গে বৈঠক করেন ইলোন মাস্ক। এ সময় মাস্ককে আঙ্কারা সফরের আমন্ত্রণ জানান এরদোগান। বর্তমানে টেসলার ছয়টি কারখানা রয়েছে। গত মাসেই ভারতে কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। রয়টার্স