দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান বিক্রয় কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।