মূল্যস্ফীতির চাপ কমে আসায় ডিসেম্বরে মার্কিন ভোক্তাদের আস্থা ফিরে এসেছে। টানা চার মাস পতনের অবসান ঘটিয়ে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা এ অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন বলে মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ডিসেম্বরের জন্য প্রাথমিক পর্যবেক্ষণে ভোক্তাদের আস্থা ৬৯ দশমিক ৪ ছিল। এর অর্থ ডিসেম্বরে ভোক্তাদের আশাবাদ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এ পর্যবেক্ষণ ২০২৩ সালের আগস্টের পর সর্বোচ্চ। নভেম্বরের চূড়ান্ত পর্যবেক্ষণ ৬১ দশমিক ৩ ছিল। সুতরাং ডিসেম্বরের পর্যবেক্ষণ নভেম্বরের তুলনায় ৮ দশমিক ১ পয়েন্ট দ্রুত বেড়েছে।

রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা সূচকে সামান্য পুনরুদ্ধারের পূর্বাভাস দিয়েছিলেন, যা ৬২ পর্যন্ত ছিল। সুতরাং ৬৯ দশমিক ৪ প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

জরিপের প্রধান জোয়ান সু জানান, মূল্যস্ফীতির পূর্বাভাস ইতিবাচক থাকার কারণে ডিসেম্বরে ভোক্তা আস্থা ১৩ শতাংশ বেড়েছে, যা গত চার মাসের পতনের বিপরীতে।

বর্তমান অবস্থার অংশটি ৬৮ দশমিক ৩ থেকে বেড়ে ৭৪-এ পৌঁছেছে। আর প্রত্যাশা ছিল ৬৬ দশমিক ৪-এ।

ক্রেতারা আগামী বছরের মূল্যস্ফীতি ৩ দশমিক ১ শতাংশে নেমে আসবে বলে আশা করছে, যা ২০২১ সালের মার্চের পরে সর্বনিম্ন। এটা ১ দশমিক ৪ পয়েন্ট কমেছে। 

পাঁচ বছরের মূল্যস্ফীতির পূর্বাভাস গড়ে ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, যা নভেম্বরে ৩ দশমিক ২ শতাংশ ছিল, এটা ৩ মাসের সর্বনিম্ন। ২০১১ সালের নভেম্বরে এটা সর্বোচ্চ একই সূচকে ছিল।

ফেডারেল রিজার্ভ সুদহার নির্ধারণের সময় এ ধরনের মনোভাবগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কর্মকর্তারা মূল্যস্ফীতি কম দেখতে আগ্রহী, যাতে ভোগের আচরণ পরিবর্তন না হয়। মূল্যবৃদ্ধির গতি ধীর করার ক্ষেত্রে তারা যে অর্জন দাবি করছে, তা মুহূর্তে পাল্টে যেতে পারে।

মূল্যস্ফীতি কমে যাওয়ার লক্ষণগুলোর মধ্যে ফেড আগামী সপ্তাহে বৈঠকে ডিসেম্বরের ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫০ শতাংশ হারে সুদহার ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।

মূলত মূল্যস্ফীতির কারণে ২০২০ সালের কভিড সংকটের পর থেকে মার্কিন অর্থনীতি এবং পরিবারগুলো তাদের অবস্থা খারাপ দেখছে। যদিও নিয়োগ রেকর্ড স্তরে ফিরে এসেছে, বেকারত্ব নিম্নস্তরে পৌঁছেছে, বেতন কভিডের আগের চেয়ে বেশি বাড়ছে এবং প্রবৃদ্ধি শীর্ষে রয়েছে।