মোস্ট অ্যাডমায়ারড মার্কেটিং লিডার্স পুরস্কারে ভূষিত হয়েছেন ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল ও করপোরেট লিডার এ কে এম মঈনুল ইসলাম মঈন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে এক অনুষ্ঠানে ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসের একাডেমিক কাউন্সিল তাকে এ পুরস্কার দেয়। মইনুল ইসলাম মঈন এফএমসিজি শিল্পে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালকের পদে রয়েছেন তিনি। ২০১৪ সালে ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস তাকে গ্লোবাল মার্কেটিং লিডার”অ্যাওয়ার্ড দেয় এবং পান শীর্ষ ১০০ প্রতিভাবান মার্কেটিং লিডারের একজন হওয়ার স্বীকৃতি। ২০১৪ ও ২০১৫ সালে সিএমও-এশিয়ার ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের অ্যাডভাইজরি কাউন্সিলে সদস্য হিসেবে যুক্ত ছিলেন মঈনুল ইসলাম।